এমন তো কথা ছিলো না -হাসান জামান

এমন তো কথা ছিলো না

-হাসান জামান

∞∞∞∞∞∞∞∞

আমরা কি ফিরে যাব প্রস্তর যুগে

পাথরে পাথর ঘষে জ্বালবো আগুন

এমনতো কথা ছিলো না।সুখে অসুখে

বুকের ভেতর আজ ভয়ের ফাগুন।

খুলে পড়ছে মুখোশ বিবস্ত্র মানবতা

আসছে কি ফিরে হিরোশিমা

অসহায় রাত্রি দিন মৃত্যু উপত্যকা জুড়ে

ভীষণ নিরবতা!

আকাশ জমিনে কেন লেলিহান শিখা

রক্তে রক্তে ভেসে যায় সমস্ত আশা

কোথায় স্বপ্নের দেশ স্বাধীনতা ভালোবাসা।

চেয়ে চেয়ে দেখি অসহায় পৃথিবীর মুখ

অসংখ্য গোলাপের গলা কাটা লাশ

ফোরাতের তীরে নতুন কারবালা।

আরব কি পা চাটা গোলাম ফেরাউন দাস!

পাখিরা আকাশ ছেড়ে শুন্যে মিলায়

ধোঁয়ার আগুনে শিশুরা ঘুমায় মৃত্যু টিলায়!

এমন তো কথা ছিলো না

কথা ছিলো না —

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামান এর জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে একজন ব্যাংকার। শৈশব থেকেই তিনি লেখা লেখির সাথে জড়িত। একক কবিতা গ্রন্থ না থাকলেও অনেক যৌথ কবিতা গ্রন্থে লিখেছেন। বাংলা কবিতা ডটকম ও বাংলার কবিতা অনলাইনে তার লিখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

Check Also

রৌদ্রতাপে -চিত্রা বন্দ্যোপাধ্যায়

রৌদ্রতাপে -চিত্রা বন্দ্যোপাধ্যায় ≈≈≈≈≈≈≈≈≈ প্রখর বৈশাখের এ কেমন ধর্ম রৌদ্রতাপে ঝরছে গলদ ঘর্ম প্রচন্ড দাবদাহে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *