ছাব্বিশ এলে -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

ছাব্বিশ এলে

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∞∞∞∞∞∞∞

ছাব্বিশ এলে হরিদাসীর ঘুম চলে যায় উড়ে,

বিছানায় এপাশ ওপাশ স্মৃতির লাটাই ঘুরে।

চারপাশে স্তুপাকার লাশ কুকুরেরা ডাকে ঘেউ,

কি নৃশংস এই হত্যাকান্ড দেখার নাই যে কেউ।

হরিজন পাড়া বিরান ভূমি যেন শ্মশান ঘাট,

হায়নাগুলো করছে উল্লাস মাঠের পর মাঠ।

হরিজনরা নিচু জাতি জীবনের নেই কো দাম,

বাংলাদেশের জন্য জীবন দিয়ে করেছে সংগ্রাম।

হরিদাসীর ষোড়শী মেয়ে নাম রুপারবি দাসী,

ক্যাম্পে নিয়ে ইজ্জত লুটে হায়েনাদের অট্টহাসি।

হরিদাসীর বয়স হয়েছে ঝাপসা দু’টো চোখ,

এখন হায়েনার বিচার হলে মনে পেত সুখ।

রাজাকারদের তো হয়েছে ফাঁসি হরিদাসী খুশি,

মরন এলে হাসিমুখে মরতে রাজি হরিদাসী।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।

Check Also

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু

চৈত্রের চিতাভস্ম -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼ বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *