স্বপ্নের আসর -অর্জুন ত্রিপুরা

স্বপ্নের আসর

-অর্জুন ত্রিপুরা

≈≈≈≈≈≈≈≈≈≈

স্বপ্ন দেখা, নেশা একটা,

বাঁচা কালে থাকে সেটা,

মৃত কালে, কাটলে নেশা –

ভুলে যাবে স্বপ্ন দেখা।

দিনে, রাতে দেখি মোরা,

কতো স্বপ্ন আসে ভেসে,

মনে বলে, ডুবে থাকি—

মায়া বাধা, কল্পনায়।

মন জুড়ে চাই আমি,

ভাসি কল্পনার দেশে হয়ে,

রাতে, আঁকা ছবি গুলো

থেকে যায়, স্বপ্ন লোকে।

≈≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতি:

আমি অর্জুন ত্রিপুরা। আমি খাগড়াছড়ি থেকে । বর্তমানে আমি গুইমারা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছি এবং এর সাথে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী । আমি পড়ালেখার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করি । সকলে আমায় আশীর্বাদ করবেন , আমি যেনো আরও ভালো কবিতা লিখতে পারি 

Check Also

গোলা বারুদ -মীনা কুণ্ডু

গোলা বারুদ -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼∼ লোভ ক্রোধ হিংসার জ্বালায় জীবনটা শেষ‌ বিশ্ব জুড়ে আগুনের  ঝলকানির রেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *