খোকন সোনা_দীনবন্ধু দাস

শিরোনাম = খোকন সোনা
কলমে = দীনবন্ধু দাস
তারিখ = ০৫.১০.২০২১
কাঁদিস না রে ছোট্ট খোকা
দেখরে নয়ন মেলে,
বাঁশ বাগানে ভূতের রাজা
ধরবে তোকে গেলে ।
বড়ো বড়ো চোখ দেখিয়ে
বলবে নাকের সুরে,
আয়রে খোকা আমার কাছে
খাবো ঘাড়টি মুড়ে ।
আবার কেনো কাঁদিস রে তুই
ভয় কি পেলি নাকি,
এখনো তো মজার গল্প
আছে অনেক বাকি ।
জানিস, দেখতে কেমন পরী
শুনলে পাবে হাসি,
খোলা চুলে নৃত্য করে
বাজায় শুধু বাঁশি ।
ছোট্ট ছেলে দেখতে পেলে
নেয় গো কোলে তুলে,
আকাশ পথে যায় যে উড়ে
তাদেরই ওই কুলে ।
গান শুনিয়ে তুক দেখিয়ে
রাখবে বুকের মাঝে,
তখন কি আর পড়বে মনে
আমায় সকাল সাঁঝে ।
কি হলো তোর ধরলি কেনো
মুখটা আমার চেপে,
মাকে ছেড়ে থাকার ভয়ে
উঠলি কেনো কেঁপে ।
ওরে আমার দুষ্টু ছেলে
আছিস হৃদয় জুড়ে,
পারবেনা কেউ কেড়ে নিয়ে
যেতে অনেক দূরে ।।।
×××××××××××××××××
# পরিচিতি #
কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা ।
শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) ,পেশায়:- শিক্ষক ( গৃহ )
অনুপ্রেরণা – আমি আমার ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনুপ্রেরণা লাভ করেছি। তিনি দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। তিনি একজন বড়ো লেখক না হলেও, তিনি আমার কাছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমান।আমি ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে ভালোবাসি। আর আমার লেখা গান গুলি আমার বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই আমার আনন্দে দিন কেটে যায় ।

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *