পাখি_খালেদ মাহমুদ খান

পৃথিবী ঘুমায়,ঘুমিয়ে গেছে
ভালোলাগার দুটি চোখ
উড়ন্ত খোয়াবের সেই পাখিটা
একটু তোমার হোক
একটা ফুল মৃতপায়
পাপড়ির বুকে অভিমান
অন্তরে তার কেন
চন্দ্র মাধুরী নিস্প্রান
জোছনা স্নানেও যদি
শরীরে জমে উত্তাপ
ভেবে নিও হেমন্তেই
ছিলো বসন্তের পাপ
✍২০/০১/২০২১

Check Also

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, এদেশের মানুষ স্বাধীনতার জন্য অযথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *