মনের কথা_খালেদ মাহমুদ খান । Moner Kotha Written By Khaled Mahmud Khan

💕 মনের কথা 💕
তোমার শীতল চোখ বুকে
কিছু কুয়াশা করেছে জমা;
ভালোবাসার আগুনে ঘৃনা
পুড়ে আজ হয়ে যাক ক্ষমা।
তোমার প্রেম হিসেবী ভীষন
সময়-স্রোত সবই মানে,
আমার প্রেম নদীর মতোন
আজন্মকাল বইতে জানে।
ভালো যদি নাও বাসো তবু
মন দিও না ফিরিয়ে,
বিশ্বাসটুকু থাক না হয়
দরজার ওপাশে দাড়িয়ে।
Khaled Mahmud Khan

Check Also

পথহারা পথিক -অশোক কুমার পাইক

পথহারা পথিক -অশোক কুমার পাইক ≈≈≈≈≈≈≈≈≈ আমায় তুমি লবে পথহারা এক পথিক আমি, কোন সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *