অপ্রকাশিত প্রেম -শিবানী সাহা

অপ্রকাশিত প্রেম

-শিবানী সাহা

♥♥♥♥♥♥♥♥

তোমার সাথে থাকতে থাকতে

কখন যে প্রেম এসেছিল মনে

ক্ষনিকের তরে ও বুঝতে পারিনি

হৃদয়ে রয়ে গেছো গোপনে।

তোমাকে হারানোর বেদনায়

কেঁদে উঠল মন যখন,

শব্দমালার সংগঠিত রূপে

প্রেম ধরা পরল তখন।

নতুন করে প্রেম এলো

আমার লেখা কবিতায়,

ভালোবেসে আঁকড়ে ধরে তারে

সযত্নে রাখি মনের পাতায়।

মনে মনে প্রার্থনা করি

প্রেম ফিরে এসো বারবার,

অপ্রকাশিত প্রেম নতুন করে

প্রকাশিত হও আবার।

♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা, বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। আমি একজন সাধারণ গৃহবধু। গৃহের সমস্ত কাজকর্মের মাঝেই কবিতা লিখি। পাঠকগণ আমার কবিতা পড়লে আমার লেখার স্বার্থকতা।

 

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *