দূরত্ব_খালেদ মাহমুদ খান

কষ্টগুলো সব একাই ভাল,একাই সুখী

ফুরিয়ে যায় ওরা হলে তোমার মুখোমুখি

বলতে না পারা কষ্টগুলোও একদিন ডেকে

বন্য কলিজা জ্বালিয়ে দেয় শূন্যতার বুকে

শেষ ট্রেন হারানো নি:সঙ্গ এক যাত্রী

বসন্তের নেশায় পুড়লো তার দিন রাত্রি

ভালোবাসি বলাটা শুধুই হলে অভ্যেস

লাভ কি গিয়ে ঐ সব পেয়েছির দেশ ?

আলোকবর্ষ দূরত্ব ভালোবাসায় কিছু নয়

ভালো আছি’র মিথ্যে মুখোশেই দূরত্ব হয়

©️ খালেদ মাহমুদ খান

✍️ ১৫/০১/২০২১

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *