কবিতা প্রেয়সী তুমি -ইন্দিরা দত্ত

কবিতা প্রেয়সী তুমি

-ইন্দিরা দত্ত

♥♥♥♥♥♥♥♥♥

নই আমি কবি জানি সে তো সবি

বুঝিনা কবিতা আমি,

তবু লিখে চলি কি করে তা বলি

লিখে যাই দিবা-যামী।

কবিতা দিবসে মনের হরষে

নিরালায় বসে লিখি,

করিয়া যতন কুড়াই রতন

ছন্দ-মাত্রা শিখি।

থেকো মোর পাশে সদা হেসে হেসে

আমাকে ভুলো না যেনো,

দিও ভালোবাসা মনে রয় আশা

এ মিনতি মোর মেনো।

দিয়ে আমি মসি তুমি প্রেম শশী

তোমা আমি সদা স্মরি,

বিদায় বেলায় কবিতা মেলায়

তোমা পদে যেন মরি।

সুখে দুখে ভরা নাহি দাও ধরা

কবিতা প্রেয়সী তুমি,

হচ্ছে সৃজন বুঝছে ক’জন

তব দ্বারে আমি চুমি।

জন্মের দিনে সু কাব্য বিনে

কাঁদছে কবিতা হায়,

ব্যবসা ফাঁদছে কবিতা কাঁদছে

প্রাণ বুঝি তার যায়!!

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি- 

আমি ইন্দিরা দত্ত, একজন গৃহবধূ। বাস- আসানসোল। কবিতা লিখতে পড়তে ভালোবাসি। এছাড়া গান নাচ বাগান করা রান্না করা আমার নেশা।

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *