সুখের খোঁজ -সোহেল রানা সৈকত

সুখের খোঁজ

-সোহেল রানা সৈকত

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

সুখের আশায় দু হাত বাড়িয়ে

সুখ ধরতে চাই,

আপন আকাশে রঙিন ঘুড়ির

ঠিকানা খুঁজে বেড়াই l

উদ্দেশ্য হীন ক্লান্ত ছোটা

মিছে আয়োজন,

ছিলেম কোথায় যাচ্ছি কেন

কিসের খোঁজে মন ?

একটি বারও ভাবিনা ভবে

কেনই আমি এলাম,

জন্মের ঋণ ভুলে কিসের

মায়ায় ডুবে গেলাম l

মাটির খাঁচার অচিন পাখি

ছোঁটায় অবিরাম,

এক পলকেই ভাঙবে খেলা

শূন্য ধরাধাম l

ক্রোধানলে দগ্ধ বিবেক

নানান পাপে ক্ষয়,

মরার আগেই মরি বারবার

বেসুরো রাগের লয় l

আপন কালোয় আলোর বাঁধা

জোছনা ছোঁয়া আঁধার,

মুক্ত পথের দেয়াল ভেদে

অবকাশ চাই কাঁদার lll

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

আমি মোঃ সোহেল রানা সৈকত ১৯৯২ সনের ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামে দাদা বাড়িতে আমার জন্ম। নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা এস এস সি, সাভার কলেজে এইস এস সি পাশ করে সাভার পলিটেকনিক ইনিষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারি পড়া আনকম্পিলিট রেখেই শিক্ষা জীবন শেষ করেছি। বাবা মোঃ হুমায়ুন কবির। মাতাঃ মোসাঃ মনোয়ারা ব্যাগমের দুই সন্তান এক ভাই এক বোনের মধ্যে আমিই বড়ো। বর্তমানে ঢাকার অদুরে বিক্রমপুরে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। বৈবাহিক অবস্থান সিঙ্গেল। ছোট বেলা থেকেই গুণীজনদের লেখা পড়ে পড়ে নিজেও কিছু লিখবার চেষ্টা করতাম। ২০০৪ সালে সর্ব প্রথম আমার লেখা “প্রথম প্রেমের ফল” কবিতাটি দৈনিক যুগান্তর পত্রিকায় ছুটির দিনের পেইজে ছাপা হয়। এখনও অবসরে একান্তে ছোট গল্প, কিছু মনের কথা এবং কবিতা লিখতে চেষ্টা করি। সকলের কাছে দোয়া চাই আমার জন্যে। আন্তরিক ধন্যবাদ সকল গুণী কবিদের।

 

 

 

Check Also

বসন্তের অবসাদ -মীনা কুণ্ডু

বসন্তের অবসাদ -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼∼ বসন্ত বাতাসে ফুটে ছিলো হাসি সমুদ্র জলের ফেনা রাশি রাশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *