অন্তর্যামী -পলাশ বরণ দাশ

অন্তর্যামী

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

যৌবন দ্বারে এসে ফিরে গেলো

ব্যর্থ ফাগুন

মনের মাঝে জ্বলে ওঠে

বিরহ আগুন।

বারে বারে জ্বালাতে চাই

প্রেমের আলো

কোনখানে আলো নেই

আঁধারে কালো।

নিরবে ব্যথা ঝরে মোর

হৃদয় মাঝে

বুকের ভিতর অহরহ বিরহ

ঘন্টা বাজে।

তাঁরে খুঁজতে গিয়ে আঁধারে মন

হারিয়েছি আমি

জীবন চলার পথ দেখাতে পারে

প্রভু অন্তর্যামী।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

পলাশ বরণ দাশ ( শিক্ষক), দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *