আসল বন্ধু -বিকাশ চন্দ্র মণ্ডল

আসল বন্ধু

-বিকাশ চন্দ্র মণ্ডল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

অর্থের ভরা যৌবনে, সুদিনে

অনেকই হয়তো বন্ধু হলেও হবে।

আপনজন ? মনে আছে সংশয়

প্রকৃত বন্ধু কিন্তু সকলেই নয়।

দুঃখ, কষ্ট, আনন্দে তারাই

অহরহ পাশে রবে নিশ্চয়।

অতি আপনজন মনে হলেও

অন্তরে হিংসা, দ্বেষ, ঈর্ষা রয়।

ধর্ম, অর্থের মান দন্ডে আলাদা

হলেও মন দোহার যখন এক

একে অপরের হৃদয়ে ভিন্ন নয়,

সেই তো বন্ধুর আসল পরিচয় ।

উৎসবে, শশ্মানে, রাজদ্বারে

সদা সর্বদা যে থাকে পাশে পাশে

তাকেই প্রকৃত বন্ধু তবে ভেবো

চিরকাল মনে রাখবে তাকে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রীযুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে। গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত ‘ পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ ‘ এর শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়।

প্রথম একক কাব্য গ্রন্থ ‘ অনুভব , অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে কবিতা ) , অনুরাগ ( হাইকু কাব্য গ্রন্থ ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা সংকলন ) , অনুভাষ ( অনুভাষ শৈলীতে কবিতা ) কাব্য সংকলন গুলো প্রকাশিত হয়েছে ।

দেশ ও আন্তর্জাতিক স্তরে একাধিক বাংলা সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত থেকে এযাবৎ বিভিন্ন শারদীয়া, ত্রৈমাসিক, মাসিক, ও ই-পত্র পত্রিকায় কবিতা, পরমাণু গল্প, অনু গল্প ও প্রবন্ধ, রম্যরচনা প্রকাশিত হয়ে আসছে।

কবিতার পাতা ডটকমে একাধিক কবিতা রয়েছে।

 

 

 

Check Also

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, এদেশের মানুষ স্বাধীনতার জন্য অযথা …

2 comments

  1. দিলীপ মণ্ডল

    খুব ভালো লাগলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *