নতুন বছর -পলাশ বরণ দাশ

নতুন বছর

-পলাশ বরণ দাশ

∞∞∞∞∞∞∞∞∞∞

আজ নিরব রাতে

ঘরে বসে আছি একেলা

চোখে নেই ঘুম

মনে বিরহ দিয়েছে দোলা।

কালের গর্ভে হারিয়ে গেলো

আরো একটা বছর

এমনি করে আসা যাওয়া

আমার মনের অগোচর।

মনের দুয়ারে বাজলো ঘন্টা

সময় হয়েছে যাবার

হৃদয় মাঝে কোমল প্রেম

জাগলো মনে আবার।

শুরু হলো নতুন বছর

খুলবো নতুন খাতা

অনেক কিছু হারিয়ে যাবে

থাকবে স্মৃতির পাতা।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

পলাশ বরণ দাশ – ( কবি ও শিক্ষক ), এলাকা – মহাজন পাড়া, গ্রাম – দক্ষিণ জলদী, পৌরসভা, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম বাংলাদেশ।

 

 

 

Check Also

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, এদেশের মানুষ স্বাধীনতার জন্য অযথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *