হৃদয়ের ছায়াপথ -স্বপন গায়েন

হৃদয়ের ছায়াপথ

-স্বপন গায়েন

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

হৃদয়ের ছায়াপথ ধরে হেঁটে যায় ভালোবাসা

অচিন সুখের রংমশাল জ্বলে হৃদয়ের উপনদীতে

নারী শরীর সোহাগের রঙ মেখে লাজুক হাসি হাসে।

ভালোবাসার উপকূলে দাঁড়িয়ে আছে অনাগত নাবিক

তার ধন দৌলত কিচ্ছু নেই –

আছে শুধু একবুক সুগন্ধি ভালোবাসা।

এক কুমারী নারী স্বপ্ন লেখে জীবনের পাতায়

ঝরে যাওয়া বসন্তের পাতার মতো নীরবে

ঋতু বদলে যায় প্রেমের কাব্যের ছোঁয়ায় …

বসন্ত আসে, বসন্ত চলেও যায়

বলা হয় না কখনোই হৃদয়ের উঠোনে রাশি রাশি শিমুল পলাশের আয়োজন

শরীর জুড়ে যৌবনের বাসর –

সে জানেই না কখন তার শরীরটা খরোস্রোতা নদী হয়ে গেছে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি – স্বপন গায়েন, ঠিকানা – গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ।

 

 

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *