জিতাক্ষর_সুপ্রিয় ঘোষ

লিখেছেন :সুপ্রিয় ঘোষ

ভাবনার চেনা ডাক, চেনা মুখ,
অভ্যস্থতায় স্বাধীন সঞ্চারিত সুখ,
অক্ষর পরিচয়ে বাঁধা, আছে ক’জনা?
কলম চলে তবু, নিয়ে যে উত্তেজনা।
থাকুক না ভয় বলির, সে অনুশাসনে,
স্পর্ধিত রবে সে, চিন্তার বীজ বপনে।
যদি থাকে হিম্মত, কোন প্রশ্ন করার,
একটি সাহসী টোকা ভাঙবে দুয়ার।
রসায়ন না মিলুক, সমূহে স্বাকার;
দাবানল জ্বালবে যে তার স্বাধীকার।
অসম সংঘাতে হারাবে, সেই বিশ্বাস?
অদম্য জেদ, দেবে বিজয়ের আভাস।

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *