পম্পি নদীর ঘাটে -পলাশ বরণ দাশ

পম্পি নদীর ঘাটে

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

তার সাথে হয়েছিলো দেখা

পম্পি নদীর ঘাটে

ভরা জোয়ার নদীর পানি

সূর্য তখন পাটে।

গোধূলি বেলা রক্তিম আকাশ

বাতাস ছিলো চঞ্চল

মাতাল হাওয়া করছে ধাওয়া

নীল শাড়ির অঞ্চল

রয়েছে স্মরণ সেদিন আমায়

দিয়েছো লাল গোলাপ

মেঘলা আকাশ ঝড়ো বাতাস

হয়নি প্রেমের আলাপ।

হারিয়ে গেলো অনেক বছর

রয়ে গেলো স্মৃতি

আজো আমার হৃদয় থেকে

ঝরছে শুধু প্রীতি।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি – পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ),  মহাজন পাড়া, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি, কবিতার পাতার একজন নিয়মিত লেখক। সব লেখকদের তিনি আন্তরিকতার সাথে দেখেন। নবীন ও প্রবীন লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন।

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *