জীবন গাড়ী -বিপ্লব শামীম

জীবন গাড়ী

-বিপ্লব শামীম

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

যাদের উপর অর্পিত হয়

সংসার চালানোর ভার,

তাঁরা কি কখনো থাকতে পারে

দুই দন্ড নির্ভার?

কারো কাঁধে চাপে এই ভার

সংসার শুরুর আগে,

কারোর শুরু ঝুলে থাকে

নববধূর ভাগে!

চাহিদা আর বাস্তবতায়

থাকে যদি ফারাক,

আনন্দময় সংসারে যেন

মিশতে থাকে অভাব!

কখন সকাল, কখন বিকাল

অনেকেই পায়না টের,

নিত্যকর্মের ব্যস্ততায় তাঁর

পরিবার ভোগে ঢের!

দিন থেকে রাত অবধি

থাকে, নিত্যকর্মের সূচী,

নিয়ম মাফিক চলতে চলতে

কতো আর থাকে রুচি?

এভাবেই চলতে চালাতে

কাঁটে জীবনের বেলা,

বৈচিত্র্যহীন সংসার চালক

ঠেলে, জীবন গাড়ীর ঠেলা!

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।

 

 

 

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *