বাঁচবি নতুন করে -সুজিত শর্মা বিশ্বাস

বাঁচবি নতুন করে

-সুজিত শর্মা বিশ্বাস

♦♦♦♦♦♦♦♦♦♦♦

নয় বেশি দিন আগে

গল্প কথা ঠাট্টা হাসি

ছিল জীবন বাগে,

কোথায় গেলো আজি

কোথায় গেলো সমাজ জীবন ?

ব্যস্ত সবাই কাজী।

রয় মুঠোফোন হাতে

কারোর মুখে নাই কোনো রব

ব্যস্ত সবাই তাতে।

কী এতো কাজ করে ‌?

ঠাট্টা হাসি গল্প কথা

গুমড়ে মরে ঘরে।

কেউ দেখে না কারে

মুঠো ফোনে রয় তাকিয়ে

ব্যস্ত কাজের ভারে।

কী কপালে আছে ?

ঘোর বিপদে মানব জীবন

শেষের দিনের কাছে।

আসলো সময় ওরে

চল ফিরে চল সেদিন গুলোয়

আবার নতুন করে।

বাঁচবি আবার সবে

হালকা হাসি গল্প কথা

আসবে ফিরে যবে।

♦♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি- 

আমি সুজিত শর্মা বিশ্বাস। পেনশনভোগী কর্মচারী। বাড়ি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ।

Check Also

করো মিথ্যাবাদী রে বর্জন -সিরাজুল ইসলাম মোল্লা

করো মিথ্যাবাদী রে বর্জন -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼∼ ভবে হোক না সব স্বজন যত পরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *