অপেক্ষা -মধুরীমা

অপেক্ষা

-মধুরীমা

∞∞∞∞∞∞∞∞

আধো আলো কুয়াশাতে

খোঁজে তোমায় মন

মন বোঝে না তুমি আমার

কত যে আপন।

শিতল হিয়ায় তোমার ছবি

আঁকে মৃদুল হাওয়া

হয়নি বুঝি আজও তোমায়

আমার করে পাওয়া,

পাখির ডাকে, ফুলের শাখে

ভাবছি বসে একা

স্বপ্ন ছোয়া ভূবন জুড়ে

পাই না তোমার দেখা।

এত আলো চারপাশে

তবু তোমায় খুঁজি,

তোমায় ছাড়া শূন্য আমার

জীবন তরী বুঝি!

আর করো না দেরি সখা

এসো হিয়ার মাঝে,

তোমার অপেক্ষাতে আমি

সকাল সন্ধা সাজে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

নামঃ মধুরীমা ইসলাম, পেশাঃ গৃহিনী(অবসরে লেখা লেখি করি), শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স, ঠিকানাঃ নারায়নগন্জ (বর্তমান) স্থায়ী ঠিকানাঃ খুলনা। জন্মভূমিঃ বাংলাদেশ

 

 

Check Also

করো মিথ্যাবাদী রে বর্জন -সিরাজুল ইসলাম মোল্লা

করো মিথ্যাবাদী রে বর্জন -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼∼ ভবে হোক না সব স্বজন যত পরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *