সংবাদপত্র কী না দিচ্ছে -রানা জামান

সংবাদপত্র কী না দিচ্ছে

-রানা জামান

≈≈≈≈≈≈≈≈≈≈

সংবাদপত্র কী না দিচ্ছে

তাজা তাজা খবর,

সকাল বেলায় সংবাদ পেতে

অস্থির থাকে সবর।

দেশের খবর বাইরের খবর

খবর ঘরের হাঁড়ির,

আরো থাকে ঔষধ পত্তর

বিগড়ে যাওয়া মাড়ির।

খেলাধূলার পাতা থাকে

থাকে বায়স্কোপ,

পড়ার পাতা ছাত্রের মনে

জাগায় অনেক হোপ।

আর্টিকেলের সত্যভাষণ

ধরায় কারো জ্বালা,

সম্পাদনা থাকলে ট্রেকে

অন্যায় বলে শালা!

ভালোর সাথে কালোর মতো

হলুদ সংবাদ আছে,

ওদের বর্জন করে রাখলে

পচন রোধে মাছে।

ব্যবসায়ীরা মালিক হয়ে

এখন সংবাদপত্রের,

নিজের স্বার্থে সাজিয়ে নেয়

খবর প্রতি ছত্রের।

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি- 

মোঃ সামছুজ্জামান ভূইয়া অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯-এ অবসরে গিয়েছেন। রানা জামান নামে লেখালেখি করছেন। প্রথম কবিতার বই-এর প্রকাশ ১৯৯৯ খৃস্টাব্দে। এ পর্যন্ত ৯৭টি বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ। লেখকের উল্লেখযোগ্য বই:

ক) ছোটগল্প: ক্রীড়নক, পুষি বেড়ালের বিদ্রোহ,

খ) অণুগল্প: অল্প কথার গল্প-১ ও ২

গ) কাব্য: তোমার নয়ন কাকচক্ষু জল(সনেট),

ঘ)উপন্যাস:বৃক্ষমানব; রোবো সক্রেটিস,

ঙ) ছড়া: ছোটদের-আগডুম বাগডুম, জল পড়ে পাতা নড়ে, ইত্যাদি; বড়দের-ছায়া চুষে কায়া, একান্ত শিশিরগুলো,

চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক: ছোটগল্প-একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প

উপন্যাস-গেরিলা, উত্তাল একাত্তর, মুক্তিযোদ্ধারা কখনো হারে না,

ছ) ছোটদের বই: ভূতের কাণ্ডকারখানা, পোড়োবাড়ির ভূত,

জ) ইংরেজি: Lost Love Twinkle Rhymes।

Check Also

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা

বাংলাদেশের স্বাধীনতা -আশীষ খীসা ∞∞∞∞∞∞∞∞ বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, এদেশের মানুষ স্বাধীনতার জন্য অযথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *