বাংলা আমার মা -শ্রী স্বপন কুমার দাস

বাংলা আমার মা

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার মা,

বাংলার মাটির ভালোবাসা

কোথাও পাই না।

বাংলা আমার গর্বের ভাষা

মায়ের মুখে শোনা,

মিষ্টি মধুর ভাষার পাশে

তুচ্ছ সোনা দানা।

রবীন্দ্রনাথ নজরুল সাথে

কবি জীবনানন্দ,

বঙ্গ সন্তান পথ প্রদর্শক

স্বামী বিবেকানন্দ।

বিনয় বাদল দীনেশ ক্ষুদি

সুভাষ চন্দ্র মান্য,

বঙ্গ জননীর শীতল কোলে

জীবন গড়ে ধন্য।

সর্বধর্ম সমন্বয়ে গড়া

সেরার সেরা মা-টি,

বঙ্গ জননী তোমার পায়ে

প্রণাম শত কোটি।

গর্বিত আমি বঙ্গ সন্তান

জন্ম বাঙালি ঘরে,

বাংলা মায়ের স্নেহ কোলে

ফিরি যেন বারেবারে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি=

কবি- শ্রী স্বপন কুমার দাস।

পিতামাতা-সন্তোষ কুমার দাস /কল্যাণী দেবী।

জন্ম- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা।

পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *