আগামীকাল প্রভাতফেরী -রানা জামান

আগামীকাল প্রভাতফেরী

-রানা জামান

∼∼∼∼∼∼∼∼

আগামীকাল প্রভাতফেরী

উঠতে হবে ভোরে,

ভাবিস না রে, লাল মুনিয়া

তখন বিন্দাস ওড়ে।

পলাশ ফুলের মতো ওটার

গা-টা অনেক লাল রে,

রাজপথ লাল তেমন ছিলো

তা বায়ান্ন সাল রে।

ভাষা রক্ষায় উত্তাল শহর

মিটিং মিছিল চূড়ায়,

ভাষার গায়ে শকুন থাবায়

মন কারো কি জুড়ায়?

ভাঙ্গা হলো কার্ফুর আইন

পুলিশ চালায় গুলি,

ফেব্রুয়ারি রক্ষা করলো

বাংলা ভাষার বুলি।

শহীদ শ্রদ্ধায় প্রত্যেক বছর

প্রভাতফেরীর যাত্রা,

রক্তিম ফুলের অর্ঘ সকল

বাড়ায় শ্রদ্ধার মাত্রা।

∼∼∼∼∼∼∼∼

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *