কবি কে নয় কবিতা কে -জি কে শাফায়াত আলী

কবি কে নয় কবিতা কে

-জি কে শাফায়াত আলী

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কাব্য তোমায় দেখতে দেখতে,

পড়ে গেলাম প্রেমে।

বুঝিনি কখন তোমার ছবি,

আঁকা হয়েছে হৃদয় ফ্রেমে।

কেমনে হলো এই আদান-প্রদান,

বিকাশে না নগদে ?

মন-মোহিনী ভাসি ডুবি,

প্রেম জলে গদগদে।

দুটি আঁখি জেগে রাখি,

শুধু তোমায় বুঝতে।

কিছু কিছু হয়েছে বুঝ,

চাই আরও খুঁজতে।

তোমার বুকে হাত বুলানো,

দিয়েছি যে কতো।

তোমার জীবনের দুঃখ সুখ,

পড়েছি শত শত।

তোমার মতো হবো আমিও,

এই তো মনে আশা।

যতো দেখি ততো মুগ্ধ হই,

তবু না ঘুচে পিপাসা।

তোমাকে ভালোবাসি বলে,

পাগল বলে লোকে।

কিন্তু! কবি কে নয়,

কবিতাকে দেখি ভালোবাসার চোখে।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজ মেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান।

তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারে তার লেখা কবিতা “সতর্ক বার্তা”সংগ্রামী বীর”তালের পিঠা”উপেক্ষিত প্রেম”।মাসিক বিদ্রুহী কবি সাহিত্য একাডেমিতে” গানিতিক সূত্র”কবিতা প্রকাশ পায়।

এছাড়াও রয়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।গানের জগতে গীতিকার,কবি সংক্ষিপ্ত রূপে জি কে শাফায়াত আলী বলা হয়।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

One comment

  1. জি কে শাফায়াত আলী

    আলহামদুলিল্লাহ আমার লেখা “কবি কে নয় কবিতাকে ” কবিতাটি। কবিতার পাতা ডট কমে প্রকাশ পেয়েছে এতে আমি বিচারক, এডমিন, মডারেটর গুণী জনদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *