কাচের কলস_খালেদ মাহমুদ খান

সুখের সন্ধানে সারারাত সারাদিন
ব্যস্ত তোমার ইচ্ছের দল
জানো কি ওদিকে আমার ঘরে
কাচের কলসে থাকে না জল
মেঘ করে এলেই কেন ভাবো
বৃষ্টি হবে শুধুই তোমার
এবেলা বৃষ্টি নামলে বুঝে নিও
বদলে যাওয়া আকাশটা আমার
মেঘের জলে জীবন হয়ে সবটুকু
ভালোবাসা হবে ঝুম বৃষ্টি
জলের স্পর্শে বুঝবে ভালোবাসা মানে
ধ্বংস নয় শুধুই সৃষ্টি
✍০৩/০২/২০২১

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *