সম্পর্ক -রীনা

সম্পর্ক

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼

বর্তমান সময়টা

বড়ই কঠিন

চেনা মুখগুলো

মুখোশের আড়ালে লুকায়

আর সম্পর্ক

সেটা তো কাগজ-কলমে শোভা পায়।

রক্তের টান

কখনো বা সম্পর্ক গুলোকে করে দেয় খানখান।

টাকা বেশি আছে যার

এই সমাজ সংসার।

মূল্য বেশি আছে তার

যদি তুমি হও অর্থহীন

তোমার জীবনটাই বৃথা

সমাজ সংসারে তুমি

বড্ড বেশি মূল্যহীন।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

দীর্ঘ বিরতির পর আবার শুরু করলাম লেখা। পাঠকের ভাল লাগাই আমার লেখার অনুপ্রেরণার মূল কারণ। কবিতার পাতার প্রতি সেই ভালোলাগা বোধই আবারো লেখা। জানিনা কতটুকু ভালো লিখতে পারলাম কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *