মা তোমার শহরে যাব -হাসান জামান

মা তোমার শহরে যাব

-হাসান জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

খুব মনোকষ্টে আছি!

হৃদয়ে বিষাদ সিন্ধু গলে গলে পড়ে

দুখের দেয়ালে বরফের স্রোত

অন্ধকার নেমে আসে শরীরে !

দুখের তসবী দানা আঙুলে ধরে

জায়নামাজে বসে যিনি কাঁদেন

তিনি আমার গর্ভধারীনি মা !

আশার জঠরে বেঁচে আছেন আমার হৃদপিন্ডে!

ইদানিং তাঁর কথা মুখ খুব মনে পড়ে!

মনোকষ্ট বাড়তে থাকে –

পন্ঞ্চাশ পেরিয়ে আমার মাথা তোমার কোলে

আশ্রয় খোঁজে ।

মা আমার ভিখারি ছিলেন না! অথচ অনেক রাত্রি

তাঁকে অভুক্ত দেখেছি। জনক তাঁর

অধিকার হরণ করেন নির্দ্বিধায়! স্বামীর সম্পদ

ছেলে মেয়েরা নিয়েছে বাটোয়ারা করে!

ঔষধের অভাবে অনেক রাত্রি তাঁকে

ব্যাথায় কাতরাতে দেখেছি।

হৃদয় খুঁড়ে খুঁজতে থাকি মনোবেদনার কারন

দেখি মনের বারান্দায় বসে আজো কাঁদেন মা।

শহর থেকে বাউন্ডেলে ছেলে ঈদেও ঘরে ফেরে না।

মনের জমিন খাঁ খাঁ বুকে তাঁর আনন্দ নাই –

স্নেহের আগুন ভালোবাসা পুড়ে পুড়ে ছাই!

মা তোমার বাউন্ডেলে ছেলের সব কিছু আছে

বাড়ি গাড়ি বিলাস ব্যাসন এখন শুধু তুমি নাই।

দুহাত ভরে কষ্টের নদী বুকে নিয়ে

তুমি চলে গেছো নদীর ওপারে।

আর আমি মনোকষ্ট নিয়ে বসে আছি এপারে।

তোমাকে ছাড়া আমার কোন ঈদ নেই

আনন্দ নেই। মা তোমার নতুন শহরে

যাব সামনের ঈদে!

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি ঃ

হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম নওগাঁ জেলায় ১৯৬৭ সনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে

মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ব্যাংকার। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। লেখালেখির সাথে জড়িত। কবিতার প্রতি ভালোবাসা আশৈশব।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *