সকাল এল তাই -বিমান বিশ্বাস

সকাল এল তাই

-বিমান বিশ্বাস

♦♦♦♦♦♦♦♦

অন্ধকার ভেদ করে আসে আলোর পথযাত্রী

ধূ-ধূ মরীচিকার পাহাড় থেকে উড়ে আসা ধোঁয়া

ধুইয়ে দেয় রক্তে ভেজা পথিকের নরম শরীর।

দাঁড়িয়ে দেখে সভ্যতা

হিমের পরশ পেয়েও শিউরে ওঠে পাতাগুলি।

ঝরা পাতা জড়ো হয়

ভেসে আসা বাতাসে লাশের গন্ধ শুকে

জ্বলে ওঠে দেশলাইয়ের কাঠি

দাউ দাউ আগুন,যুদ্ধ, মৃত্যু

নিখোঁজ বিজ্ঞাপনে ছেয়ে যায় শহর,গ্ৰাম মফস্বল।

কাল কালান্তর পেরিয়ে যায়

মানুষ জীবন খোঁজে ভাগারে

শকুনের লালায়িত ঠোঁটে।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

লিখতে ভালবাসি। পাঠকের ভালোবাসা অনুপ্রেরণা।

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *