তালের পিঠা -জি কে শাফায়াত আলী

তালের পিঠা

-জি কে শাফায়াত আলী

∞∞∞∞∞∞∞∞

ভাদ্র মাসে তালের পিঠা,

খেতে ভাই ভারি মিঠা।

বর্ষার শেষে শরৎ এসে দিল হাতছানি,

ভাদ্র মাসে তাল নিয়ে লাগলো টানাটানি।

পিসিমা আসবেন বাড়ি,

বাজারে যাও তাড়াতাড়ি।

এই তোমার বাজারের ঝুড়ি,

যাহা বলি আনবেন ভরি।

বউ বলে কই গেলে শুনী,

আনবে সাথে ময়দা চিনি।

ভুলবেন না আন তে তৈল,

দেখে আনবেন পাকা তাল।

তোমার আশায় থাকব বসা,

আনবেন কিন্তু হিসাব কষা।

চাল এর গুঁড়া রাখছি করে,

পিঠা বানাবো ফিরলে পরে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজমেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান। তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *