ছবি – মালা রানী পাল

ছবি

– মালা রানী পাল

কি করতাছেন বাবু

ও আমাগোর ছবি তুলতাছেন

ছবি তুইলা কি অইব বাবু ?

নাম তো আপনাগোরে অইবো

টেলিভিশনে পাঠাইবেন পতরিকায় দিবেন

আমাগোরে লইয়া ভালা ভালা কথা কইবেন

আপনেরা হাততালি পাইবেন ,

অয়তো ভালা একডা পুরসকারও পাইবেন,

কিছুই তো লাভ অইবো না আমাগোরে ।

একদিন আইয়া অয়তো চাইরডা খাওয়ন দিবেন ।

আমাগোর থাওয়েনের একডা জাগা তো

আপনেরা দিবার পাইবেন না

ছোড থাইকা চাইয়া মাইগা খাইতাছি

মাইনসের লাতি ঝোটা খাইয়া বড় অইতাছি

তাইলে হুদাই আমাগোর ছবি তুলেন ক্যা ,

আপনেগো লাহান বড়লোকেরা খালি

ছবি তুলবার পাইবো

আমাগো লাইগা আর কিছুই করবার পাইবো না।

কবি পরিচিতি-

মালা রানী পাল, চাকরি ঃ পরিবার পরিকল্পনা বিভাগ, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা ,বাংলাদেশ ।

Check Also

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী

প্রেম আসে যায় -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ কেন যে এসেছি মায়ার জগতে ভেবে তা লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *