এসো বাঙালি বীর -মীর সেকান্দার আলী খোকা

এসো বাঙালি বীর

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞∞

সন্ধ্যাতারা ফুটবে কি আজ,উঠবে কি সূর্য প্রভাতে ?

দেখেছি গত দিনে ভাষার অঞ্জলি ভেসে গেছে

দাব্বাতুল আরদের গর্জনে,ভেস্তে গেছে বাঙালি বিজয়।

এ যেন বাশিফুল হাসিমুখে বিদায় দেয়া,

শত শহীদের আখরে লেখা এই দেশ

আজও গান গায় সাম্যের-সত্যের।

কেমন হবে একুশ এবারের এসো মানচিত্র আঁকি তাঁর,

বীর শহীদের দেশে বীরের জন্ম হয়েছে কি নতুন কারো!

যে প্রভাত ফেরীতে গান শুনাবে বাঙালির।

সিধে বাঙালির মত কতদিন গান গাইনি রাঙিয়ে প্রভাত,

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

হে বাঙালি বীর-জিঞ্জিরে বেঁধে ফ্যালো খিঞ্জির,

বাঁধো দাব্বাতুল আরদ,

এসো বাঙালি বীর একতারা হাতে একুশের গান গেয়ে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

কবি নীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ৫ ভাই, ৩ বোন, ভাই বোনের মধ্যে কবি সপ্তম, পারিবারিক জীবনে দুইজন কন্যা সন্তানের জনক, ছোট থেকে লেখালেখিতে অভ্যস্ত, প্রকাশিত একক কাব্যগ্রন্থ, (১) আলো ছায়া-২০২৫, বইমেলা ঢাকা। (২) একক কাব্যগ্রন্থ, সময়ের রঙ,২০২৬, বইমেলা ঢাকা। (৩) একক কাব্যগ্রন্থ, লাল ঘুড়ি নীল মন, ২০২৬, বইমেলা ঢাকা। তবে ২০২৬ শে,জেলা সদর ঠাকুরগাঁও বই মেলা থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে। কবি স্থায়ীভাবে বসবাস করছেন,১ নং ওয়ার্ড, মাদ্রাসাপারা, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও, সকলের দোয়া প্রার্থী।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *