কণ্ঠস্বর -রীনা

কণ্ঠস্বর

-রীনা

≈≈≈≈≈≈≈≈≈≈

অতীতকে ভুলনা

হে প্রিয়,,

যন্ত্রণায় কাতরানো

প্রতিটা মুহূর্ত,

প্রাণভয়ে

থমকে না থাকা

পথিকের ঝাঁঝালো কণ্ঠস্বর,

সকাল, রাত্রি কিংবা দুপুর।

হাজারো প্রতিবাদী কন্ঠস্বর

ঘর ছেড়ে যখন

রাস্তায় এসেছিল সবে,

হাতে হাত রেখে

অন্যায়ের বিরুদ্ধে করেছ প্রতিবাদ

ধ্বংস করেছিলে তোমরা

সকল অন্যায়, অপবাদ।

মিথ্যার প্রাচীর

আবারো ভেঙে যাক

নতুন সূর্যোদয়ের প্রত্যাশায়

অপেক্ষমান আছে,

শত শত হৃদয়।

≈≈≈≈≈≈≈≈≈≈

,,, কবি পরিচিতি,,,

আমি রীনা, পুরান ঢাকায় বেড়ে উঠা। প্রকৃতির খুব কাছাকাছি থাকা হয়নি কখনো আমার। তারপরও প্রকৃতির মাঝে ডুবে থাকতে ইচ্ছে হয় আমার। সাহিত্যের মাঝে ডুবে থেকে সেই ইচ্ছেটুকু প্রকাশিত করবার চেষ্টা থাকে। কমেন্টে ভালো মন্দ প্রতিক্রিয়া জানালে , ভালো কিছু লেখার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *