কবিতার বিষয়বস্তু -আশীষ খীসা

কবিতার বিষয়বস্তু

-আশীষ খীসা

∼∼∼∼∼∼∼∼∼∼

কষ্ট করে যদি কেষ্ট মিলে

কষ্ট করতে ভালো লাগে,

কষ্টের মূল্য যদি যথাযথ হয়

আরও মনে স্ফূর্তি জাগে।

সময় ও সুযোগ যদি পাই গো

কবিতা লিখি আমি দিন রাত,

লেখার ধরণ বৈচিত্র্যময় হলে

পূর্ণ হয় আমার সকল সাধ।

কবিতায় থাকে কত প্রেম,বিরহ

থাকে কত ভালোবাসা,

কবিতায় থাকে সুখ-দুঃখ,স্বপ্ন

থাকে আশা ও ভরসা।

আমি কবি আমার গৌণ কাজ তো

নানান বিষয়ে কবিতা লেখা,

কবিতা খুব আবেগ প্রবণ হয়

যখন আমি থাকি একা।

আমার কবিতার বিষয়বস্তু হলো

মানুষ,উদ্ভিদ,পশুপাখি,

থাকে আরও পাহাড়-পর্বত,ঝর্ণা

সবকিছু কল্পনায় আঁকি।

নদ-নদী,সাগর,সৈকত তো আছে

থাকে সোহাগ ভরা প্রীতি,

কবিতার পাতায় সাহিত্যের আঙ্গিনায়

অম্লান থাকবে যুগ যুগ স্মৃতি।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা একাধারে শিক্ষক,কবি,ছড়াকার,লেখক,সাহিত্যিক,গল্পকার, গীতিকার ও কন্টেন্ট ক্রিয়েটর। ।তাঁর পৈত্রিক নিবাস গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,জেলা- রাঙ্গামাটি।বর্তমানে তিনি বান্দরবান জেলার

অন্তর্গত আলীকদম উপজেলার ভারত মোহন পাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি নিয়মিত কবিতা,ছড়া,গল্প ও গান লিখেন।তিনি অবসর সময়ে গান অনুশীলন করেন।তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে জড়িত আছেন।তাঁর সাহিত্য ও গান খুবই প্রিয়।তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ইং উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্য গ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ,ছড়াগ্রন্থ ও গল্পগ্রন্থসহ মোট ৩৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরও দুয়েকটি যৌথ গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।তিনি

দেশি-বিদেশী অনলাইনভিত্তিক বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে এ যাবৎ কবিতা লেখনী প্রতিযোগিতায় প্রায় পাঁচ হাজারের অধিক সম্মাননা সনদ,সম্মাননা স্মারক ও ক্রেস্ট পান।

উল্লেখ্য যে,তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারত থেকে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীচ অ্যাওয়ার্ড ২০২৩ ইং এবং শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল পীচ অ্যাওয়ার্ড ২০২৩ ইং পান।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *