রাতের আকাশে নারী -সন্দীপ সাঁতরা

রাতের আকাশে নারী

-সন্দীপ সাঁতরা

≈≈≈≈≈≈≈≈

মেয়ে, রাতের আকাশের দিকে তাকাও…

ওই তারাদের ভেতর

কত নারীর নিঃশব্দ জীবন জ্বলে আছে।

তারা কেউ লিখতে পারেনি নিজের নাম,

কেউ গোপনে কাঁদিয়েছে অন্ধকার রান্নাঘর,

কেউ শিকলের শব্দ ঢেকে দিয়েছে হাসিতে।

তাদের অশ্রু শুকিয়ে গেছে

সময়ের পাথুরে বুকে,

তাদের স্বপ্ন ঘুমিয়ে আছে

পৃথিবীর পুরোনো ধুলোর নিচে।

তাদের ইচ্ছে শুকনো হয়ে আছে

নুইয়ে পড়া কৃষ্ণচূড়া ফুলের বৃন্তে।

তবু তারা মরে যায়নি…

তোমার চোখের ভেতর

তারা আবার আলো খুঁজে পায়।

জোনাকির মিটমিট আলোয়

খুজেঁ নেয় আস্ত বট গাছের ছায়া।

তুমি যখন মাথা তুলে দাঁড়াও

রাত একটু করে সরে যায়,

আর ইতিহাসের বুকের ভেতর

একটি নতুন নক্ষত্র জন্ম নেয়।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার।

১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রামে।

শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে।

তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান।

বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন।

তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে।

তাঁর প্রথম প্রকাশিত কন্যা গ্রন্থ ” খোলা পাতার চিঠি”

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *