বয়সের ছাপ -মীনা কুণ্ডু

বয়সের ছাপ

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼

নিঃশব্দে হারিয়ে যায় মোদের ছেলেবেলা

বয়সটাকে লুকিয়ে রাখি চুপিসারে

স্মৃতির পাতা নেড়ে দেখি পিছন ফিরে

কত বসন্ত এসেছিলো মোর দ্বারে।

মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে হলো

বুঝি কিছুটা বিকল ও নিস্তেজ

দুচোখের দৃষ্টিরা হলো বুঝি ক্ষ্ণীণ

‌ তবুও মনের ব্যাথা থাকবে সতেজ ।

চামড়ায় ধরেছে ইচ্ছে মতো টান

সারা শরীরে রুক্ষতার শুষ্কতার ছাপ

আয়নার সামনে দাঁড়িয়ে বলি

এটাকেই বলে বুঝি বয়সের ছাপ ।

কথার ভাষার শব্দ যায় আটকিয়ে

সদাই উচ্চারণে হবে তাই ঘাটতি

‌সহ্য করার ক্ষমতা যাবে হারিয়ে

মনে হয় সংসারে এখন আমি বাড়তি ।

ভাবনার সাঁকোটায় পড়েছে দড়ির টান

শরীরে বয়সের ছাপ বসেছে আঁকড়ে ধরে

মনেতে পাল তোলা নৌকার হাল

একদিন ধড়াস করে যাবো পরে।

বয়সটা থামলো না কভু মোর দ্বারে

নিজের খেয়ালেই বয়স গড়িয়ে চলে

রাখবো কেমনে লোহার সিন্দুকে ভরে

হাসি খুশি ছেলেবেলা গেলো রসাতলে ।

∼∼∼∼∼∼∼∼

পরিচিত —-

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছেলেবেলা উত্তরপাড়াতে কেটেছে। লেখাপড়া স্কুল কলেজ খেলাধুলা সব কিছু উত্তরপাড়ায়।। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

অভিমানের অবসান -অশোক কুমার পাইক

অভিমানের অবসান -অশোক কুমার পাইক ∼∼∼∼∼∼∼∼∼∼ তোমার উপর আমার নেই কোন অভিমান আমি সবই ভুলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *