আপন কেহ নয় -রতন রায়

আপন কেহ নয়

-রতন রায়

∼∼∼∼∼∼∼∼∼

আমার বলে শুধুই আমি

সুখে কিংবা দুখে রই,

দুঃখটুকু আমার একার

গরীব হলেও সস্তা নই।

কত জনকে আপন করে

দিয়ে ছিলাম মনে ঠাঁই,

সুখের সময় পাশে ছিল

দুখে দেখি কাছে নাই।

আপন ভেবে কাছে টেনে

নিয়ে গেছি নিজের ঘর,

মিষ্টিভাষী মানুষ ছিল

শেষে বুঝলাম স্বার্থপর।

প্রয়োজনে কাছে আসে

বিষে ভরা তাদের মন

দুঃসময়ে এই আমিটা

একাই ছিলাম প্রতিক্ষণ।

আপন আপন সবাই বলে

কেহ কিন্তু আপন নয়,

কিছু কিছু আপন দেখে

অন্তরেতে লাগে ভয়।

∼∼∼∼∼∼∼∼∼

লেখক পরিচিতিঃ

রতন রায় ০৩ মে ২০০৫ সালে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শিমল চন্দ্র রায়, মাতা শিল্পী রানী। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও।) অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের অধ্যয়নরত ছাত্র। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং লেখালেখি করা তার নেশা। বিভিন্ন পত্রিকায় তাঁর অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। যৌথ কাব্য গ্রন্থ; আহত গোলাপ, বসন্তের পাখি।

Check Also

‘কবি’ -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

‘কবি’ -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ∼∼∼∼∼∼∼∼∼ সবাই আমায় কবি বলে নইতো আমি কবি, আমি এক সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *