ওহে বাছাধন -শ্রী স্বপন কুমার দাস

ওহে বাছাধন

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼

ধনী ব্যক্তি সব সময় চায়

গরীব গরীব থাক,

বড় বড় বাত মুখে ভাষণ

কাজের বেলা ফাঁক।

মানবিক মন আছে প্রেম

দেখেছি একজন,

আমাদের সে মমতাময়ী

করেনা বিভাজন।

দিনরাত কঠোর পরিশ্রমে

ব্যস্ত রাখে কায়া,

উদ্দেশ্য তার ভীষণ ভালো

বদ তার ছায়া।

সৎ সজ্জনের বিরোধীতায়

অসৎ থাকে মগ্ন,

খচর মচর করতে করতেই

নিজেরা হয় রুগ্ন।

স্বপ্ন দেখায় অনেকেই দেখি

কর্মে অষ্টরম্ভা,

বিপদের বেলায় কেটে পড়ে

নিজের গোছায় ধান্ধা।

তাইতো বলি ওহে বাছাধন

পা-টি টিপে হাঁট,

বদ মতলবীর পিছু ছাড়

খুলবে ললাট কপাট।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

শ্রী স্বপন কুমার দাস

পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/ শ্রীমত্যা কল্যাণী দেবী।

জন্মস্থান ও জন্মদিন- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

১৯৬৩ সাল ১৬ এপ্রিল।

দুটি কাব্যগ্রন্থ- সূর্য তোরণ ও উত্তোরণ

আগামীতে আরো দুটি কাব্যগ্রন্থ বেরোবার অপেক্ষায়।

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *