ফাগুনের মোহনায় -মীনা কুণ্ডু

ফাগুনের মোহনায়

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈

মাঘ মাসের শেষে ফাগুনের প্রথমেই

শুরু হয় বসন্তের আনাগোনা

নীরবেই সাজে প্রকৃতি আপন মনে

গুটি গুটি ফাগুনের দিন গোনা ।

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শাখে

লালে লাল আবিরের ছোঁয়া

আম্রকাননে কোকিলের কুহু কুহুতানে

চারিধারে ফেলে তারি ছায়া।

বসন্তে ফাগুনের মোহনায় বাতাসের

গতি পরিবেশ অতি মনোরম

দখিনা হাওয়ায় বসন্তের গান

হৃদয় মাঝে করে গমগম।

প্রেমের দুর্নিবারে হৃদয়ের দার খোলা

ছ্যাঁকা লাগে ফাগুনের আগুনে 

প্রকৃতি জীর্ণ শীর্ণ বসন ছেড়ে নতুন

সাজে সজ্জিত ভোমরের গুনগুনে।

আকাশের রঙ নীল নীলিমায় ছেয়ে যায়

পত্র খসে রাঙা মাটির পরে

চারিধারে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি

মনে দেয় দোলা প্রেমের তরে।

বসন্ত জাগ্ৰত দ্বারে খড়গ হাতে

নবীনেরা ফুলের মালা ডোরে

মনের কোণে জমানো অভিলাষা

কেবলই ভয়ে ভয়ে মরে।

  ভিন্ন অনুভূতি প্রকাশ পায় বসন্তের

গানে গানে ফাগুনের মোহনায়

পূর্ণিমা রাতে চাঁদের গায়ে মেঘেরা

চলেছে ভেসে কোন অজানায়।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –+

আমি মীনা কুণ্ডু। আমার বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ায় । ছোটো থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে ।লেখাপড়া খেলাধুলা স্কুল কলেজ

সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া

নবীর শানে -মোঃ আবু তাহের মিয়া ∼∼∼∼∼∼∼∼∼ রাসূলের অপমানে কাঁদে যে মনের আকাশ, ঈমানের আলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *