প্রেম আসে যায়
-মোঃ ইউনুছ আলী
∼∼∼∼∼∼∼∼∼
কেন যে এসেছি মায়ার জগতে
ভেবে তা লজ্জা পাই,
বন্ধু বান্ধব যা কিছু বলো
কেবলি সে এক সাঁই।
এখানে কেবল কেউ থাকেনা
আপনার সখা হয়ে,
দারুন রকম কত কথা হয়
ব্যথা বেদনারে সয়ে!
এখানে দেখোনা ছলাকলা ভরে
কাটায় দিবস রাত,
মুখে যার থাকে হাজার কথা
শুধু মনে সংঘাত!
কত প্রেম আসে যায় চলে যায়
আপনার ত্বরে মিছে,
যে কটা দিন ঘোরাঘুরি সার
অহেতুক গেলো পিছে!
মরমের টানে আপনার ওরা
করেনি সমর্পণ,
কি করে আমি দেই গো তারে
আমার এই দেহমন!
∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি-
মোঃ ইউনুছ আলী
কবি সাহিত্যিক ও সংগঠক
পটুয়াখালী জেলা।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন