সন্ধা নেমে আসে -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

সন্ধা নেমে আসে

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∼∼∼∼∼∼∼∼∼

সন্ধা নামার আগে নেমে এসো তুমি

তোমার অহমিকার চূড়া থেকে

ঐ দিকে গিরিখাত ভুলেও যেও না

সেখানে সদা দুষ্টমতি হায়েনার আনাগোনা

ওরা ধমকে চমকে ঘাড়ে যাবে ওঠে

ওদের বড়ই বেসামাল রক্তের নেশা

জেনে রেখো নক্ষত্রেরও মৃত্যু হয়

বেওয়ারিশ লাশও কথা বলে সময় সুযোগে

নদীরও মৃত্যু হয় জলের বান থেমে গেলে

চৈত্রের উঠোনে কখনো হয় মাৎস্যউম্মাদনা

অ্যালজিন সমুদ্র শৈবালও কাজে লাগে

বিউটিফুল ব্লু ডেবিল এখন কুটির শিল্পের কাঁচামাল

শুধু মানুষই একসময় কোনো কাজেই আসে না

জীবনে যখন তার সন্ধা নেমে আসে

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে এক জন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।

Check Also

আনন্দ -রীনা

আনন্দ -রীনা ≈≈≈≈≈≈≈≈ আজ পুলকিত হোক হৃদয় নতুন উচ্ছ্বাসে, মোমেন বান্দার এক মাসের সিয়াম সাধনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *