আসক্তি
-শান্তি দাস
∞∞∞∞∞∞
ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ,
সে ভালোবাসায় জড়িয়ে পড়ে এটাই কারণ।
এতো নেশায় আসক্ত তাতে চোখে নেই ঘুম তার ,
কথা বলার ইচ্ছেটুকু নেই যেন তাকেই মনে বারবার।
ভালোবাসার নেশায় আসক্তি মন কোথায় হারিয়ে যায় ,
কালো মেঘে ঢাকা শুভ্র আকাশ দেখিতে না পায়।
নিশ্বাসে ছড়িয়ে আছে বিশ্বাসের বীজ যেন টানে কাছে,
প্রবল ঘোরে ভাবনা সবটা ঠিক ভাবেনা কিছু পাছে।
সে এতটাই আসক্ত তার মাথায় ভিতর বাসা বাঁধে,
দুটি হৃদয়ে একত্রিত হবার আকাঙ্খা জীবনটা ফাঁদে।
ভালোবাসার নেশায় আসক্ত মূহুর্তে প্রতিকূলতার ডোরে,
কিছুতেই এই আসক্তি একে অপরে ভাবনায় ঘোরে ।
জীবনের কঠিন সময় ভালোবাসার লোভে নিঃস্ব হয়ে,
এমন প্রবল ঘোর কাটিয়ে আসতে মনে সাহসের জয়।
দুজনের আসক্তি কেটেছে ঘোর আজ দৃষ্টান্ত স্বরূপ,
ভাগ্য গেছে পাল্টে দুটি মনের জীবনে নতুন রূপ।
আসক্তি কাটিয়ে ভুলিয়ে নিয়েছে এই ভালোবাসা দুটি মন,
সুখ দুঃখ স্মৃতি বহন করে মায়ার জগতে শুধু সারাক্ষণ।
একে অপরে ভুলে গিয়ে ভুলিয়ে জীবনটা নতুন করে,
চলার পথে সমস্ত আসক্তি দূর করে নতুনের পথ ধরে।
∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন