আমি নেই -শ্রী স্বপন কুমার দাস

আমি নেই

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞

বিশ্বকবি রবীন্দ্রনাথ

ভুবন বন্দিত কবি,

সুন্দর তাঁর সৃষ্টির হাত

পৃথিবী শ্রেষ্ঠ রবি।

ওঁনাকে নিয়ে লিখতে বসে

হাত আমার কাঁপে,

ভাবনা ভাবি ভালোবেসে

মগজ কাঁপে চাপে।

যে যেমন বাজাক গীটার

সহস্র তাঁর খেই,

লেখালেখি জোয়ার ভাটার

টানে আমি নেই।

∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস

পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/ শ্রীমত্যা কল্যাণী দেবী দ্বিতীয় সন্তান।

জন্মস্থান ও জন্মদিন- গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম/ পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ। ১৯৬৩ সাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার।

Check Also

প্রেমের বাতায়নে -তনুশ্রী বসু (পাত্র)

প্রেমের বাতায়নে -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼∼ তোমার আমার প্রেমের বাতায়নেতে থাকবে শীতলপাটি একটা সুন্দর, বসবো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *