উন্মুক্ত আহ্বান -সিরাজুল ইসলাম মোল্লা

উন্মুক্ত আহ্বান

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼

সদা সর্বত্র সত্য বলো সৎপথে চলো সৎকর্ম করো,

যাই হোক সততা নৈতিকতা মানবতা অটুট করো।

জ্ঞানসত্ত্বে আত্মস্বার্থে ও মানুষ সত্য ঢাকা দিও না,

অসত্য জুড়ে দিয়ে আগামীর মহী বিনাশ করো না।

পক্ষপাত দুষ্ট হয়ে কখনো কল্প ইতিহাস লিখো না,

বিকৃত ইতিহাস বিভ্রান্ত করবে আগামীর সম্ভাবনা।

মনমাদুরী মিশিয়ে অতি আবেগে অসত্য লিখো না,

অসত্য সত্য ভাবতে পারে যবে চলে যাবে জামানা।

অসত্য নির্ণয় না হলে সত্য পড়ে যেতে পারে চাপা,

মিথ্যার স্রোতে অসভ্য হতে পারে বিবর্তনের ছাপা।

ভয় আতঙ্কে কী উচ্ছ্বাসে ইতিহাস বিকৃত করো না,

ব্যবচ্ছেদ হবে স্থান কাল পাত্র, তুমি কি জানো না?

জীবনী কী ইতিহাস হয় যদি গুজব কল্পের লিখনী,

মনমত হতে কী শিখবে কী খুঁজবে আগামী ধরণী!

ইতিহাস যদি হয় পক্ষপাত দুষ্ট সত্য অসত্য মিশ্রণে,

জিজ্ঞাসা লেখক প্রতি নির্ভুল সত্য বুঝবে কেমনে!

যে যেখান হতে যেভাবে লিখো সত্যেরই প্রতিধ্বনি,

তা একটা প্রজন্ম হতে আরেকটা প্রজন্মের সরণী।

মানুষের শ্বাশত পরিচয় বাহ্যিক অর্থ-বিত্ত-বস্র নয়,

সর্বাগ্রে সততা নৈতিকতা মানবতা অধম কবি কয়।

আশাবাদ যদি সত্য বলে সৎপথ চলে সৎকর্ম করে,

থাকবে না অপ্রাপ্তি থাকবে না সংশয় মরণের পরে।

ধর্ম বর্ণ গোত্র রাষ্ট্র সবার উপর আমরা মানুষ সত্য,

পরস্পরে সৃষ্টি সেবায় সৃষ্টিসব সত্যের ভিতর সত্য।

প্রতিদিন কেন মুখোশ পরে প্রেমের অভিনয় করো,

কিছু পারো আর নাই পারো অসত্য মুখোশ ছাড়ো।

সততা নৈতিকতা মানবতা যদি ঠিক না করো মনা,

যত কিছু বলো যত কিছু করো কিছু সাধন হয় না।

মানুষ ও সৃষ্টিকে ভালোবাসো, স্রষ্টাকে স্মরণ করো,

অগ্রে মানুষ সততা নৈতিকতা মানবতা ঠিক করো।

যত ধর্ম সাধন করো যত কর্ম সাধন করো নৃ-শক্তি,

সততা নৈতিকতা মানবতা বিহীন আসবে না মুক্তি।

মানে না যুক্তি বুঝেনা সত্য খোঁজে না প্রমান ধরায়,

মানুষ শুধু সত্য রেখে মিথ্যার গুজবে সদা জড়ায়!

স্বার্থে তালে তাল মিলায় সত্য মিথ্যা বুঝতে না চায়,

মনপুত না হলে জীবন দিতে চায় জীবন নিতে যায়।

জগতে কত লোক কত কি বলে পাপ পূণ্য বিচারে,

সততা নৈতিকতা মানবতার কথা না বলে সংসারে!

মানুষ তোমার জবান ঠিক করো ঈমান ঠিক করো,

পূর্বশর্ত সত্য বলো, সৎপথে চলো ও সৎকর্ম করো।

রয় যদি সত্যব্রতী নীতিপ্রীতি সাধনমতি মানবসেবা,

রাখবে স্বয়ংক্রিয় অপকর্ম মুক্ত ইবাদতে সর্বেসর্বা।

সাধনপূর্ব জীবন তরে যদি বিবেকের না আসে হুঁশ,

সততা নৈতিকতা মানবতাহীন হতে পারে না মানুষ।

যার যা অধিকার বুঝায় দাও তারে, পাবে সম মান,

যার যা সম্মান দাও তা তারে, সময় দিবে সম মান।

বিশ্বাসে রাখো একত্ববাদ, সত্যবাদ ও মানবতাবাদ,

মিলবে সাধিত স্বর্গসুখ উন্মুক্ত আহ্বানে আশাবাদ।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

Check Also

প্রেমের বাতায়নে -তনুশ্রী বসু (পাত্র)

প্রেমের বাতায়নে -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼∼ তোমার আমার প্রেমের বাতায়নেতে থাকবে শীতলপাটি একটা সুন্দর, বসবো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *