গোলা বারুদ -মীনা কুণ্ডু

গোলা বারুদ

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼∼

লোভ ক্রোধ হিংসার জ্বালায় জীবনটা শেষ‌

বিশ্ব জুড়ে আগুনের  ঝলকানির রেষ

গোলা বারুদ দাবানলের অগ্নি শিখা চারিদিকে

অশান্ত পৃথিবী ধুঁকছে অতল গহ্বরের দিকে।

স্বেচ্ছাচারিতা রূপ ধারণ করছে মানুষ

মিসাইল পরমাণু তৈরি করছে অমানুষ

ক্ষেপনাস্ত্র অ্যাটম বোমা যেন জয়ের পতাকা

মতভেদের দূর্নীতিতে কেবল ভয়ের আশঙ্কা।

মানুষে মানুষে নেই কোন মিত্রতার মেলবন্ধন

নিত্য তৈরি হচ্ছে ক্ষেপনাস্ত্র পরমানুর রন্ধন

আইন শৃঙ্খলা হারিয়েছে কোথা আজ

বেড়েছে অস্ত্র সরবরাহের গোপন ঘাঁটির রাজ ।

শত্রুর সাথে কোলাকুলি মিত্রতা ভুলেছে আজ

মিসাইল পরমাণু বিশ্ব জুড়ে অজস্র ধোকাবাজ

অ্যাটম বোমা উদ্ধার যুদ্ধের ডঙ্কা  বাজে

বারংবার যুদ্ধের আহ্বান দেশান্তরে খাজে খাজে।

হঠাৎ ই দপ করে জ্বলে উঠে যুদ্ধের মর্মর বেণু

গোলা বোমার রঙ মশাল ছেয়েছে ফুলের রেণু

হাসি খুশির আন্দোলনের নেই কোথাও চিহ্ন

গোলা বারুদের আগুনে চারিধার নিশ্চিহ্ন ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে।লেখা পড়া স্কুল কলেজ সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

তুমি কি এক দামি -ক্যচিংনু মারমা

তুমি কি এক দামি -ক্যচিংনু মারমা ∼∼∼∼∼∼∼∼∼ ভাবছি আমি আমার হবে ‎মনের মাঝে নিয়ে। ‎তুমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *