সুপ্ত হৃদে বর্তে
-রবিন রায়
♦♦♦♦♦♦♦♦
যতই এড়াতে চাও –
ভালো করে তুমি করো লক্ষ্য ;
আমার কথায় আজও-
মোচড় মারে তোমার ও বক্ষ।
কারোর মুখে শুনে আমার নাম,
দিবসে সহসা ভরে গহীন যাম ;
মস্তিষ্কের স্মৃতির বন্ধ ঘরের –
দরজা খুলে দেয় বিক্ষেপের।
মনাকাশে ধেয়ে –
তড়িতে ভাসে সেই পুরাতন সখ্য;
চিত্তে ধাক্কা পেয়ে –
মোচড় মারে তোমার রিক্ত বক্ষ।
অস্বীকার করলেও বাস্তব অন্য,
অন্তরে সাড়া দেয় আমার জন্য;
ছায়া রূপে তাই চলছি সাথে,
আসক্তি সজ্জা নিহিত ধাতে।
নিশ্চিত ছেদ শেষেও –
তোমার অন্তরাত্মায় আমার পক্ষ,
মোর শূন্যতা ভাঁজও –
মোচড় মারে তোমার সসিক্ত বক্ষ।
একমন তোমার ভীষণই হেসেবি,
অন্যমন তোমার আবেগ প্রভাবি;
দোটানায় পিষছো মিছে তুমি –
দম্ভ পশ্চাতে পাওনা যে ভূমি।
আবেগ ভাসা হতে –
সংযমে যতই তুমি ব্যাকুলতা রক্ষ ;
ঘোর আসক্তি রতে –
মোচড় মারে তোমার অতৃপ্ত বক্ষ।
যতই এড়াতে চাও –
ভালো করে তুমি করো লক্ষ্য।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি ঃ—-
কবি ও সাহিত্যিক রবিন রায় ১৯৮৫ সালে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরে জন্ম নিয়ে সুদীর্ঘ দারিদ্র্যতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বিজ্ঞান বিভাগ নিয়ে। আর্থিক অবস্থা অতি দুর্বল হওয়ায় পড়াশুনায় ইতি টানেন। জন্ম লব্ধ কাব্যিক গুণে
কবিতা লিখে থাকেন। বহু যৌথ সংকলনে তার বহু কবিতা
মুদ্রিত হয়েছে। বর্তমানে লেখার মধ্যেই আছেন বাংলাসাহিত্যকে সম্বৃদ্ধতার উপহারে ভরাতে। সরকারি বা বেসরকারি উদ্যোগের সাহাযঢ় পেলে আরো প্রচুর কবিতা
পাঠক সমাজের কাছে পৌঁছে যাবে। উদ্যোগপতিদের সুনজরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন সতত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন