কোনো এক বিকেলে -ক্যচিংনু মারমা

কোনো এক বিকেলে

-ক্যচিংনু মারমা

∞∞∞∞∞∞

বিকাল বেলায় আমরা সবাই

‎খেলছি মাঠে খেলা,

‎খেলার সময় খেলতে গিয়ে

‎পায় না হিসাব বেলা।

‎খেলতে মোদের নিয়ম নাই

‎আমরা নিয়ম বানি ।

‎সবার মুখে হাসিখুশি

‎হাতে হাত ধরি।

‎পাখির সাথে ডাকি আমরা

‎পাখির আওয়াজ করে,

‎মোদের ডাক শুনে পাখি

‎চিকিমিকি করে।

‎সন্ধ্যা হলে আমরা সবাই

‎ঘরে ফিরি একা,

‎ফিরতে একটু দেরিই হলেই

‎শুনি মায়ের বকা।

‎সুখের ভরা সময়গুলো

‎কোথায় যেনো গেছে?

‎হারিয়ে যাওয়া দিনগুলি

‎স্মৃতি হয়ে আছে।

‎∞∞∞∞∞∞

‎লেখক পরিচিতি:

লেখকের নাম ক্যচিংনু মারমা।১০/০৬/২০০২৭ সালে জন্ম হয়েছে খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা একটি গ্রামে। গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ি।

Check Also

সুপ্ত হৃদে বর্তে -রবিন রায়

সুপ্ত হৃদে বর্তে -রবিন রায় ♦♦♦♦♦♦♦♦ যতই এড়াতে চাও – ভালো করে তুমি করো লক্ষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *