অঞ্জতার অবসান
-রবীন রায়
≈≈≈≈≈≈≈≈≈
আমার কেটে গেছে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব,
আর নেই তো বাকি বিন্দু মাত্র সন্দেহ ;
বেশ ভালো, তোমার বুকে তুলেছে ঢেউ,
দখিনা পবন হয়ে মাতোয়ারা অন্য কেউ।
লাগুক দোল পালে,
রোমাঞ্চ শিহরণ জাগুক প্রতি রন্ধ্র, রন্ধ্র।
জানলাম আজ আমার ব্যাথা, ব্যর্থতায়-
তোমার অন্তরে জাগে সুখের অনুভব,
সত্যি করে বললে যখন আমায় হেসে-
ঝটিকায় কেটেছে আমার আচ্ছন্ন প্রভাব।
তাই তো না!
দুখিজনে কেইবা রাখতে চায় আর সম্বন্ধ!
আমার কেটে গেছে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব,
আর নেই তো বাকি বিন্দু মাত্র সন্দেহ…..!
আমিও গন্ড মূর্খ, একটা বোকার হদ্দ,
কি অধিকারে ফিরতে চাইছি অতীতে ;
রিক্ত মনের হাহাকার বশে ভুলেছি,
নিত্য ঋতু, রঙ বদলায় পৃথ্বী স্বভাবেতে।
তুমিও কেনো না,
বাঁচতে চেয়ে এ পরিবর্তন নয় তো মন্দ!
আমার কেটে গেছে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব,
আর নেই তো বাকি বিন্দু মাত্র সন্দেহ…..!
তবে কেটেই দেওয়া যায় সব যোগাযোগ,
এইখানেই হোক শোকের পরিসমাপ্তি ;
বৃথা কি লাভ স্মৃতি চারণ, মায়া অযথা,
মেনে নেওয়াটাই শ্রেয় হবে কর্মের প্রাপ্তি।
থাক না থাক,
বিরহিত বিশ্লেষণে ব্যঞ্জনা পূর্ণ দীর্ঘ প্রবন্ধ।
আমার কেটে গেছে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব,
আর নেই তো বাকি বিন্দু মাত্র সন্দেহ…।
কেটে গেছে যে বাঁধন, জোরা দিতে গিয়ে-
দেখা যাবে কম পড়ে গেছে মাপের রশি;
গিঁটের প্যাচ আলগা রবে চিরটা কাল,
খালি খসে খসে পড়বে, যতই না কষি।
ছেঁড়া ফেলে ছুঁড়ে,
নতুন টানে হোক পরিপক্ব নিবন্ধ, পুরা ফেউ।
বেশ ভালো, তোমার বুকে তুলেছে ঢেউ,
দখিনা পবন হয়ে মাতোয়ারা অন্য কেউ।
কাল ছিলে আমার, আজ আবার কার,
তোমার দেখি রঙিন মেজাজ খাঁটি ;
কারোর অপেক্ষায় কি লাভ হবে বলো-
এ জীবন, যৌবন বৃথাই করা মাটি।
এ কিম্বা ও,
যেই হোক সুবিধার খাওয়া চাই ই চাই মৌ।
বেশ ভালো, তোমার বুকে তুলেছে ঢেউ,
দখিনা পবন হয়ে মাতোয়ারা অন্য কেউ।
আমার কেটে গেছে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব,
আর নেই তো বাকি বিন্দু মাত্র সন্দেহ…
≈≈≈≈≈≈≈≈≈
!!কবি পরিচিতি ঃ—-
কবি ও সাহিত্যিক মাননীয় রবিন রায় মহোদয় আমাদের সকলেরই সুপরিচিত একজন দক্ষ লেখনীধর, যিনি বর্তমান পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বহু লেখা এর আগেও আমাদের এবং অন্যান্য পত্র পত্রিকায় মুদ্রিত হয়েছে। দরিদ্র ও সৎ পিতা মাতার কনিষ্ঠ পুত্র সন্তান গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাথে উচ্চ বিদ্যালয়ে তাঁর শিক্ষা অর্জন করেন। বর্তমানেও তিনি সক্রিয় লেখালেখির মধ্যে রয়েছেন। তাঁর অসাধারণ এবং মনোমুগ্ধকর অজস্র সুন্দর লেখা পেয়ে আমরা সম্বৃদ্ধ এবং উৎফুল্ল। পত্রিকা কর্তৃপক্ষের থেকে উনার আরো বহু অনবদ্য লেখা পাওয়ার আশা রাখি। তাঁর নিজস্ব ও সাহিত্য জীবনের অগ্রগতি ও সম্বৃদ্ধি প্রার্থনা করি। সবাইকে ফুলেল শুভেচ্ছা ও সবিশেষ আন্তরিক ধন্যবাদ জানাই।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন