মন জানে সে কথা
-অরুণ কুমার মহাপাত্র
∞∞∞∞∞∞∞∞
এখনও দরজার পাশে নড়ে ওঠে
একটি ছায়া…
আড়ষ্টতা পথ রোধ করে… ।
সেই চেনা চিবুকের তিল ,
বিষণ্ন হাসি…
আমারই ভালো থাকার প্রতীক্ষায়
কাটায় সে জীবন…
খিলতোলা সম্পর্ক এখন পালছেঁড়া
হাওয়ায় দোলে…
যে চাঁদ একদিন জোছনা দিয়েছিল ,
আজ মলিন সে জোছনা…
প্রতিটি কথায় এখন শুধু আলোর
প্রতিধ্বনি….
প্রজ্ঞার গভীরে এখনও উৎসারিত
আলোর বিস্তৃতি…
কোন চাওয়া নেই ,পাওয়া নেই ,
নেই পাগলামি…কিছুটা শান্ত
হিমেল হাওয়ার মতো… ।
কথা হলেও ভালো , না হলেও ভালো…
শুধু হৃদয়ের সাথে হৃদয়ের বোঝাপড়া…।
জানে সে কথা… ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি ঃ
অরুণ কুমার মহাপাত্র ,মা ঃ চন্দ্রমণি মহাপাত্র বাবা ঃ পূর্ণচন্দ্র মহাপাত্র জন্ম ঃ ৬ই ফেব্রুয়ারী ‘ ১৯৫১ ঝাড়গ্রাম জেলা অন্তর্গত গোপীবল্লভপুর – ১ নং ব্লকের শাসড়া গ্রামে
শিক্ষা ঃ মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক । ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর । অবসর নেওয়ার দশ বছর পরে সাহিত্য চর্চা শুরু ।
কাব্যগ্রন্থ ঃ
- সারা গাঁয়ে ফুসুর ফাসুর (সুবর্ণরৈখিক বাংলা ভাষায় লেখা)
- চলো নদীর কাছে যাই ( মান্য বাংলা )
- মন তরঙ্গের ঊর্মিমালা “
- অরুণ আলোয় “
- অক্ষরভাঙা সময় “
- বুঢ়া বইসের কেঁদরা ( যৌথ কাব্যগ্রন্থ /
সুবর্ণরৈখিক বাংলায়)
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন