নবজাগরণ
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আমার যত ত্রুটি বিচ্যুতি
সংশোধন করো,
এসো নবীন নতুন করে
বছর টাকে গড়ো।
আমার যত অপূর্ণ কাজ
পূরণ কর তুমি,
স্বর্গের চেয়ে বড় জেনো
এই মাতৃভূমি।
কর্মটাই বেঁচে রবে
গড়বে ইতিহাস,
ভুল কর্মে উপহাস
দেশের সর্বনাশ।
ছয় ঋতু বারো মাস
তৈরি তোমার জন্য,
খেলে নিও তুরুপ তাস
নিজেকে কর ধন্য।
কালবিলম্ব নাই করে
এবার বিদায় দিও,
কর্তব্যের সিংহাসন
তুমি সেজে নিও।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী।
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
কাব্যগ্রন্থ- প্রকাশিত দুটি ” উত্তোরণ ” ও ” শব্দ তোরণ ” প্রকাশ হতে চলেছে ” চেতনার দুয়ার “
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন