চৈত্রের চিতাভস্ম
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼
বসন্তের দিনগুলি বিদায় নেয় ধীরে ধীরে
চৈত্রের চিতাভস্ম আকাশ বাতাস ঘিরে
বৈশাখ জ্যৈষ্ঠের প্রখর রোদে আত্মহারা
গ্রীষ্মের দিনগুলি রুদ্ররোষে সকলে দিশাহারা।
প্রভাতে সূর্যকিরণ ধরা দেয় রুক্ষ কঠোর বেশে
তৃষায় আকাশ কাঁপে তপন তাপে ওঠে হেসে
বৈশাখের প্রকৃতি ধরাধামে হা হুতাশে পরিপূর্ণ
নদী নালায় শুষ্ক জল ফাঁকা মাঠ শস্য শূন্য।
পৃথিবী জ্বরাতুরা হয়ে ওঠে গ্রীষ্মের মধ্যাহ্নে
শুধু মানুষ নয়,পশু পাখিও ক্লান্ত হয় অপরাহ্ণে
কর্দমক্ত জলাশয়ে গরু কুকুর গা ডুবিয়ে থাকে
দোয়েল কোকিলের গান বন্ধ সবুজ পাতার ফাঁকে।
মানব জীবনে খর রৌদ্রের শিহরণ লাগে তাই
গাছের পাতা নড়ে নাই বাতাসে হাওয়া ও নাই
এত ক্লান্তির মধ্যেও ঘটে পুরানো বছরের সমাপ্তি
নতুন বছরের আগমনের সাড়া জাগানো প্রাপ্তি।
বাংলায় নিজস্ব সুস্বাদু রসালো ফলের ডালা
গ্রীষ্মের চাঁপা ফুলের সোনালি সৌন্দর্যের মালা
চৈত্রের দীর্ঘশ্বাসে তপন তাপে ভরপুর দিনগুলি
আনন্দ বিষাদের এক অপূর্ব অনুভূতির ঝুলি।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। উত্তর পাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে। স্কুল কলেজ খেলা ধুলা সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা পড়তে লিখতে ভালো লাগে তাই লেখার চেষ্টা করি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন