কোথাও নাই -রীনা

কোথাও নাই

-রীনা

∼∼∼∼∼∼∼∼

মানবতা খুঁজে ফিরি

মানবিক মানুষের মাঝে।

বিবেক খুঁজে ফিরি

আবেগহীন ব্যক্তিত্বের কাছে।

নীতি, আদর্শের গান শোনায়

দুর্নীতির জ্বরে আক্রান্তরা বোধ হয়।

সভ্যতা বিলুপ্ত হচ্ছে

সভ্য লোকের স্বেচ্ছাচারিতায়।

আমি অতি সাধারণ

হয়ে বাঁচতে চাই

জানি সেটা সম্ভব নয়

সেই রূপ পরিবেশ, পরিস্থিতি

কোথাও নাই।

∼∼∼∼∼∼∼∼

,,,, কবি পরিচিতি,,,

আমি অতি সাধারণ একজন মানুষ। আবেগের কারিগর। বিবেকের দায়বদ্ধতায় ভালো কিছু লিখবার প্রচেষ্টা থাকে। জানিনা কতটুকু সফল হতে পেরেছি। আমার লেখা কবিতা যদি,,, ঘুমন্ত বিবেক কে জাগ্রত করে তবেই শ্রম স্বার্থক। কমেন্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন।

Check Also

অনুরাগ অভিমান -সিরাজুল ইসলাম মোল্লা

অনুরাগ অভিমান -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈ যতই বাঁকা চোখে রাগাও পাশে পাশেই থাকবো, যতই রাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *